উত্তরাখন্ডের ঋষিকেশে সন্ত শিরোমনি রবিদাসের জন্মজয়ন্তী মহোত্সব ৩১ জানুয়ারি - Aaj Bikel
উত্তরাখন্ডের ঋষিকেশে সন্ত শিরোমনি রবিদাসের জন্মজয়ন্তী মহোত্সব ৩১ জানুয়ারি

উত্তরাখন্ডের ঋষিকেশে সন্ত শিরোমনি রবিদাসের জন্মজয়ন্তী মহোত্সব ৩১ জানুয়ারি

Share This

ঋষিকেশ : উত্তরাখন্ডের ঋষিকেশে সন্ত শিরোমনি রবিদাসের জন্মজয়ন্তী মহোত্সব প্রতি বছরের মত এ বছরের ৩১ জানুয়ারি মহাসমারহে পালন করা হবে| এই অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে শনিবার ‘দলিত শোষিত বিকাশ মঞ্চ’ সমিতির সদস্যারা হরিদ্বারে নিজেদের কার্যালয়ে এক বৈঠকে বসে| কি ভাবে এই অনুষ্ঠান পরিচালন হবে তার চূড়ান্ত রূপরেখা এদিন বৈঠকে স্থির হয়|

এদিনের বৈঠকের সভাপতি এবং সমিতির সভাপতি জয়পাল জাটব জানিয়েছেন, রবিদাস জয়ন্তী মহোত্সবে আগামী ৩১ জানুয়ারি ঋষিকেশে অনুষ্ঠিত হবে| এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত উপস্থিত থাকবেন| তিনি জানিয়েছেন, সমিতির আজকের প্রজন্মের যুবকরা সন্ত রবিদাসের আদর্শকে জনগণেরই মধ্যে ছড়িয়ে দিতে জনজাগরণ অভিযানের আয়োজন করা হয়েছে| এদিনে বৈঠকে সুনীল গোস্বামী, যতীন জাটব, যোগেন্দ্র প্রজাপতি, লোহরি গোর, মঙ্গল সিং, সতীশ জাটব, বিনয় দুবে, অশোক কুমার. হংসরাজ, সঞ্জয় সিং প্রমুখ উপস্থিত ছিলেন|

কোন মন্তব্য নেই: