সুভাষগ্রাম : জটিলতা কাটিয়ে নেতাজির পারিবারিক বাসভবন সংস্কারের কাজ শুরু হল। জাতীয় মানের সংগ্রহশালা করা হবে এখানে। আগামী বছর ২৩ জানুয়ারি এটি দ্বারোদ্ঘাটনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মঙ্গলবার কোদালিয়া (অধুনা সুভাষগ্রাম) গ্রামে নেতাজির পারিবারিক বাড়িতে গিয়ে দেখা গেল দ্বিতলের একটি বড় ঘরের ছাদ ভাঙার কাজ চলছে। তদারকির মূল দায়িত্বে রাজ্যের পূর্ত দফতর। দীর্ঘকাল পরিচর্যা বা রক্ষনাবেক্ষণের অভাবে প্রাচীন বাড়িটির অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে।
২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে এসে ঘোষণা করেন, রাজ্য সরকার সংস্কারের পর এটি সংরক্ষণ করবে। কিন্তু শরিকি বিবাদে সেই কাজ শুরু করেও বন্ধ করে দিতে হয়। রাজপুর-সোনারপুর পৌরসভার চেয়ারম্যান তথা স্থানীকরণ য় কাউন্সিলর ডাঃ পল্লব দাস হিন্দুস্থান সমাচারকে বলেন, 'এর পর ওই জট কেটেছে। বসু পরিবারের আসবাবগুলি ওই বাড়িতেই ঢেকে রাখা হয়েছে। সংস্কারের কাজ শেষে নেতাজির আগামী জন্মোৎসবে ওখানে জাতীয় মানের সংগ্রহশালার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন