অনাথ আশ্রমে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য কাশ্মীরে - Aaj Bikel
অনাথ আশ্রমে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য কাশ্মীরে

অনাথ আশ্রমে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য কাশ্মীরে

Share This

শ্রীনগর : কাশ্মীরে জ্বাহর নগরে সোমবার গভীর রাতে আগুন লাগে একটি অনাথ আশ্রমে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ ও দমকলবাহিনী। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল। কিন্তু ততক্ষণে পুড়ে ভস্মীভূত হয়ে যায় ব্যাট-উল-হিলাল নামে ওই অনাথ আশ্রমের দুইটি ভবন। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি। প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগে অনাথ আশ্রমে।

আগুন লাগার খবর পাওয়া মাত্রই অনাথ আশ্রম থেকে শিশুদের বের করে দেওয়া হয়। আগুনে পুড়ে গিয়েছে অনাথ আশ্রমে বহু আসবাবপত্র। কি কারণে আগুন লেগেছে তার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখছে পুলিশ। এর পেছনে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অনাথ আশ্রম কর্তৃপক্ষকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

কোন মন্তব্য নেই: