এনডিএ-তে বড় ধাক্কা, ২০১৯ লোকসভা ও বিধানসভা নির্বাচনে শিবসেনা একাই লড়বে - Aaj Bikel
এনডিএ-তে বড় ধাক্কা, ২০১৯ লোকসভা ও বিধানসভা নির্বাচনে শিবসেনা একাই লড়বে

এনডিএ-তে বড় ধাক্কা, ২০১৯ লোকসভা ও বিধানসভা নির্বাচনে শিবসেনা একাই লড়বে

Share This


মুম্বই : বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সুইত্জারল্যান্ডের দাভোসে রয়েছেন| এই সময়ে এনডিএ জোট ছাড়ার সিদ্ধান্ত নিল দীর্ঘদিনের জোট শরিক শিবসেনা| শিবসেনার কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনে শিবসেনা একাই লড়বে| মঙ্গলবার মুম্বইয়ে আয়োজিত শিবসেনার কর্মসমিতির বৈঠকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত প্রস্তাব করেছেন, ২০১৯ লোকসভা ও বিধানসভা নির্বাচনে একাই লড়বে শিবসেনা| সর্বসম্মতভাবে এই প্রস্তাব গৃহীত হয়েছে কর্মসমিতির বৈঠকে|

দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও রাজ্য স্তরে বিজেপি ও শিবসেনার মধ্যে টানাপোড়েন চলছিল| শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সম্প্রতি হুমকি দিয়েছিলেন দরকার পড়লে তিনি এনডিএ ছাড়তে পারেন| মঙ্গলবার শিবসেনার কর্মসমিতির বৈঠকে এই বিষয়টি উত্থাপণ করেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত| তিনি বলেছেন, গত তিন বছর ধরে বিজেপি ক্ষতি করার চেষ্টা করছে শিবসেনার| সঞ্জয় রাউতের মতে, ‘বিজেপি হিন্দুদের নামে শিবসেনার সঙ্গে জোট করেছিল| শিবসেনাও হিন্দুত্বের জন্যই ধৈর্য করেছিল| কিন্তু, বিজেপি ক্ষমতার অপব্যবহার করে গত তিন বছর ধরে শিবসেনার মনোবল ভাঙার চেষ্টা করছে|’ এরপরই শিবসেনা নেতা সঞ্জয় রাউত প্রস্তাব করেছেন, ২০১৯ লোকসভা ও বিধানসভা নির্বাচন একাই লড়বে শিবসেনা|

শুধু সঞ্জয় রাউত নন, এদিন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, ‘হিন্দুত্বের জন্য আমরা প্রতিটি রাজ্যের নির্বাচণে লড়ব| আজ থেকে সেই দায়িত্ব আমি নিলাম|’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে উদ্ধব বলেছেন, ‘প্রধানমন্ত্রী নিজেকে ‘পন্ত প্রধান’ বলছেন, তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রীকে আহমেদাবাদ নিয়ে গিয়েছেন| কিন্তু, শ্রীনগরের লাল চকে কেন নিয়ে গেলেন না? তিনি শ্রীনগরে একটিও রোড শো করছেন না কেন? তিনি কি লাল চকে তেড়ঙা উড়িয়েছেন?’

এদিকে, শিবসেনা ও এনডিএ-র মধ্যে বিচ্ছেদ প্রসঙ্গে মহারাষ্ট্রের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ (দাভোস থেকে) বলেছেন, ‘অপেক্ষা করা যাক, তাঁরা অনেক কিছুই বলছেন| এখনও পর্যন্ত সরকারে আমরা জোটবদ্ধ রয়েছি, এই সরকার পাঁচবছর পূর্ণ করবে|’ প্রসঙ্গত, এদিন কর্মসমিতির বৈঠকে শিবসেনার জাতীয় কার্যনির্বাহী নিযুক্ত করা হয়েছে আদিত্য ঠাকরেকে|

কোন মন্তব্য নেই: