সংঘর্ষ বিরতি লঙ্ঘনে প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর বিধানসভায় বিরোধীদের বিক্ষোভ - Aaj Bikel
সংঘর্ষ বিরতি লঙ্ঘনে প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর বিধানসভায় বিরোধীদের বিক্ষোভ

সংঘর্ষ বিরতি লঙ্ঘনে প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর বিধানসভায় বিরোধীদের বিক্ষোভ

Share This


শ্রীনগর : পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনে নিয়ে উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের সংসদ। এই নিয়ে রাজ্যের শাসক দল পিডিপি-র বিরুদ্ধে সরব হয় ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস। পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের বিষয়ে বিরোধী দলের এক বিধায়ক বলেন, মানুষ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে অনেকে পালিয়েও আসছে। এই বিষয়ে সরকার আমাদের কোনও প্রশ্নের উত্তর দিচ্ছে না। প্রসঙ্গত সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ফলে সীমান্তবর্তী এলাকায় থাকা বহু মানুষের ক্ষতি হচ্ছে। এরই প্রতিবাদের ২১ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের বিধানসভা থেকে ওয়াকআউট করে বিরোধী দলের বিধায়কেরা।

উল্লেখ্য ১৭ জানুয়ারি থেকে ভারত-পাকিস্তানের সীমান্তে উত্তেজনায় এখন পর্যন্ত ১০ জন ভারতীয় প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছেন ৪০ জন। বেশ কয়েক দিন ধরে সেনাবাহিনী এবং বিএসএফের আউটপোস্ট ছাড়াও জম্মু ও কাশ্মীরের গ্রামগুলিকে দিকে নিশানা দেগে অবিরাম গুলিবর্ষণ করে চলেছে পাকিস্তান।

কোন মন্তব্য নেই: