শালবনী : তরুণ ডব্লুবিসিএস অফিসারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দেখা দিল। প্রথমে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা। মঙ্গলবার সকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাদ থেকে ডব্লুবিসিএস অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, মৃত তরুণ ডব্লুবিসিএস অফিসারের নাম সমরেশ হাজরা। বয়স মাত্র ৩২। মাস ছয়েক আগেই ডব্লুবিসিএস অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। সমরেশের বাড়ি হুগলির চুঁচুড়ায়। গত ৮ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ট্রেনিং নিতে আসেন। পরিবারের দাবি, সতীর্থরা জানান, গত ১৮ জানুয়ারি অতিরিক্ত পরিমাণে ঘুমের ওধুষ খেয়ে নেওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন সমরেশ। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন সমরেশ।কিন্তু, সোমবার হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি। মেদিনীপুরের কোতোয়ালি থানা এবং হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানায় নিখোঁজ ডব্লুবিসিএস অফিসারের পরিবার।
মৃতের পরিবারের দাবি, তাঁরা বারবার অনুরোধ জানানো সত্ত্বেও পুলিশ কিংবা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ঠিকমত খোঁজার কোনও চেষ্টা করেনি। মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে।কিন্তু কেন এক তরুণ অফিসারের এই মর্মান্তিক মৃত্যু, উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন