মুম্বই : দক্ষিণ আফ্রিকা সফর এবার মিতালি রাজদের ভারতীয় প্রোমিলা ক্রিকেট বাহিনী। তার আগে ভারতীয় টিমের পাশে দাঁড়ালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তাদের সঙ্গে তুললেন সেলফিও। দক্ষিণ আফ্রিকায় খেলতে গেলে কী কী অসুবিধা হতে পারে, তা নিয়ে টিপস দিয়ে গেলেন সচিন। ক্রিকেট থেকে অনেকদিন দূরে। কিন্তু দেশের প্রতিনিধিরা যখন কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে নামেন, টুইট করে সমর্থন জানান সচিন। শুধু ক্রিকেট নয়, বাড়িতে সব খেলা সমান গুরুত্ব নিয়ে দেখেন সচিন। বিশ্বকাপ ফাইনালে মিতালিদের হার দেখে খুবই ভেঙে পড়েছিলেন। এবার সেই মিতালিদের পাশে এসে দাঁড়ালেন সচিন। তাদের সঙ্গে দেখা করে কিছু পরামর্শ দিলেন। সচিনের পরামর্শ পেয়ে তারাও খুব খুশি।
রবি শাস্ত্রীর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে গেছেন বিরাট কোহলিরাও। কিন্তু পরপর দু’টি টেস্ট হেরে সিরিজ হেরেছে ভারত। মিতালিদেরও কি একই অবস্থা হবে? তার আগে সচিনের সঙ্গে সময় কাটাল গোটা টিম। সেই ছবি নিজেই পোস্ট করলেন মাস্টার ব্লাস্টার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন