গুরুগ্রাম : স্বামী ও এক আত্মীয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ২২ বছরের এক যুবতিকে ধর্ষণ করার অভিযোগে পুলিশ চার যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায়। মহিলার অভিযোগ, রবিবার রাতে তিনি তাঁর স্বামী ও এক আত্মীয়র সঙ্গে গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। সেক্টর ৫৬ এলাকায় বিজনেস পার্ক টাওয়ারের কাছে গাড়ি থামিয়ে তাঁর স্বামী প্রস্রাব করার জন্য বাইরে বের হয়েছিলেন। তখন পেছন থেকে দুটি গাড়ি এসে দাঁড়ায় এবং গাড়ি থেকে চার যুবক নামে। তাঁদের মধ্যে তিনজন তাঁর স্বামী ও আত্মীয়র মাথায় বন্দুক ধরে এবং এক যুবক তাঁকে ধর্ষণ করে।
গুরুগ্রাম পুলিশ অাধিকারিক মণীশ সেহগাল বলেন, “চলে যাওয়ার আগে অভিযুক্তরা যুবতি ও তাঁর স্বামীকে প্রাণনাশের হুমকিও দেয়। যুবতির স্বামী অভিযুক্তদের গাড়ির নম্বর দিয়ে থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ তদন্তে নেমে গুরুগ্রামের সোহনার কাছে জেহালকা গ্রাম থেকে অভিযুক্তদের গ্রেফতার করে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন