পদ্মাবত নিয়ে বিক্ষোভ অব্যাহত রাজস্থানে, সিদ্ধিবিনায়কে পুজো দিলেন দীপিকা - Aaj Bikel
পদ্মাবত নিয়ে বিক্ষোভ অব্যাহত রাজস্থানে, সিদ্ধিবিনায়কে পুজো দিলেন দীপিকা

পদ্মাবত নিয়ে বিক্ষোভ অব্যাহত রাজস্থানে, সিদ্ধিবিনায়কে পুজো দিলেন দীপিকা

Share This

মাধোপুর ও মুম্বই : আর একদিন পরেই গোটা দেশজুড়ে মুক্তি পেতে চলেছে পদ্মাবত। কিন্তু এই সিনেমাটির প্রদর্শন বন্ধ করতে নিজেদের আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছে রাজস্থানের রাজপুত সম্প্রদায়। মঙ্গলবার রাজস্থানের সোওয়াই মাধোপুরে বিক্ষিভ দেখাতে থাকে একদল বিক্ষোভকারী। রাজস্থানের পাশাপাশি এর আগে সোমবার উত্তরপ্রদেশের হাপুরে একটি সিনেমা হলে ভাঙচূড় করা হয়। পদ্মাবত প্রদর্শন বন্ধের জন্য কর্নি সেনার পক্ষ থেকে একাধিক প্রেক্ষাগৃহকে টার্গেট করা হয়েছে। সেইমতো গুরুগ্রামের একাধিক প্রেক্ষাগৃহে স্মারকলিপি দিয়ে পদ্মাবত প্রদর্শন বন্ধের জন্য সুপারিশ করা হয়। হায়দরাবাদে একটি প্রেক্ষাগৃহে পদ্মাবতের পোস্টার ছিঁড়ে ফেলা হয়।

অন্যদিকে, পদ্মাবত সিনেমার সাফল্যের জন্য মঙ্গলবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন বছর ৩২-র এই অভিনেত্রী। আগামী ২৫ জানুয়ারি হিন্দি, তালিম, তেলেগু ভাষায় মুক্তি পাবে পদ্মাবত। দীপিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর সিং, শাহিদ কাপুর। পরিচালনা করেছেন সঞ্জয়লীলা বনশালি।

কোন মন্তব্য নেই: