নয়াদিল্লি : দিন দুয়েক বাদেই রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। সেই উপলক্ষ্যে প্রস্তুতি চলছে জোরকদমে। কিন্তু এত সবের মাঝে মঙ্গলবার দিল্লির খারাপ আবহাওয়ার কোনও পরিবর্তন লক্ষ্য করা গেল না। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২১ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৮টা ৩০মিনিট পর্যন্ত রাজধানী দিল্লিতে ৮৪ শতাংশ আদ্রতা ছিল। এছাড়ও বেলা ১১ টা নাগাদ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ে।
খারাপ আবহাওয়া কারণে এদিন সকালে উত্তরগামী ১৬টি ট্রেন বাতিল করে দেওয়া হয়। ২টি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়। কম দৃশ্যমানতার জন্য সিগন্যাল না দেখতে পাওয়ার কারণে ২৩ টি ট্রেন দেরিতে চলছে। রেল পরিষেবার পাশাপাশি ব্যহত হয়েছে দিল্লির সড়ক পরিষেবা। এদিন দিল্লিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজের মহড়া চলায় একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়। যার জেরে নাজেহাল অবস্থা হয় নিত্য যাত্রীদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন