হাসনাবাদ : মেয়েকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন মা। মৃতের নাম সারুফা বিবি (২৫)। মেয়ের নাম অনিকা খাতুন (৬)। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ শিয়ালদহ হাসনাবাদ শাখার ভ্যাবলা ও চাঁপাপুকুর স্টেশনের মাঝে ফারাসাতপুর এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।
স্থানীয়রা জানায়, এদিন সকাল ১০ টা নাগাদ ফারাসাতপুর এলাকার ৩৬ নম্বর রেলগেটের কাছে মেয়েকে নিয়ে বসেছিলেন সারুফা। হাসনাবাদগামী ট্রেন সেখানে আসতেই ট্রেনের সামনে ঝাঁপ দেয়। পুলিশ সূত্রে খবর, সারুফা বিবির বাড়ি বসিরহাট থানার রঘুনাথপুর এলাকায়। এদিন সকালে নিজের মেয়েকে নিয়ে স্কুলে যান তিনি। স্কুল ছুটির পর মেয়েকে বাড়িতে না এসে স্কুলের সামনেই দাঁড়িয়ে থাকে। এরপর সেখান থেকে যায় ফারাসাতপুর এলাকায়। সেখানে গিয়ে আত্মহত্যা করেন। সারুফার শ্বশুরবাড়ির প্রতিবেশীরা জানায়, এদিন সকালে স্বামী মোজাফফর সর্দারের সঙ্গে ঝগড়া হয়েছিল। সেই কারণেই এই আত্মহত্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন