পাটনা : বিহারে একটি লোকসভা ও দু’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে| জানা গিয়েছে, যার মধ্যে জহানাবাদ এবং ভূভূই বিধানসভা কেন্দ্র এবং অররিয়া লোকসভা কেন্দ্রটি রয়েছে| এই তিনটি কেন্দ্রের উপনির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে| অররিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ তসলিমুদ্দিনের মৃত্যুর পর ওই কেন্দ্রটি খালি রয়েছে| অন্যদিকে, গত বছরের অক্টোবর মাসে আরজেডি বিধায়ক মুদ্রিকা সিং যাদবের মৃত্যুর কারণে জহানাবাদ কেন্দ্রটি এবং নভেম্বরে বিজেপি বিধায়ক আনন্দ ভূষণ পান্ডের মৃত্যুর কারনে ভূভুয়া বিধানসভা কেন্দ্রেটি ফাঁকা হয়ে যায়| জানা গিয়েছে, নির্বাচন কমিশন বেশ কিছু মাস আগে থেকেই এই উপনির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে| নির্বাচন কমিশন চাইছে যাতে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই নির্বাচন গুলি শেষ করা যায়| এই উদ্দেশ্যে নির্বাচন কমিশন গত ১৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত জহানাবাদ এবং কেমুক জেলার রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার সহ অন্য আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে| এছাড়াও ২৬ এবং ২৭ ডিসেম্বর অররিয়া লোকসভা কেন্দ্রটি উপনির্বাচনের জন্য ওই জেলার সরকারী আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে| শুধু তাই নয়, উপনির্বাচনের জন্য মুখ্যনির্বাচন কমিশন ইতিমধ্যেই শিক্ষা বিভাগ, বিহার বোর্ড, ইন্টার কাউন্সিল এবং সিবিএসসি বোর্ডকে চিঠি দিয়ে পরীক্ষার সময় সূচী চেয়ে পাঠিয়েছেন|
এদিকে উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই তাদের প্রচার অভিযান শুরু করে দিয়েছে| এছাড়াও এখন থেকেই স্যোশাল মিডিয়াতে প্রচার শুরু হয়ে গিয়েছে| জানা গিয়েছে, আরজেডি বিধায়ক মুদ্রিকা সিং যাদবের জায়গায় তার ছেলে উদয় যাদব অথবা সুজয় যাদবকে টিকিট দেওয়া হতে পারে| জানা গিয়েছে বর্তমানে জেল বন্দি লালু প্রসাদ যাদব এই দুই ভায়ের মধ্যে একজনকে ওই কেন্দ্রের টিকিট দিতে পারেন| এছাড়াও এই বিষয়ে সিদ্ধান্তের দায়িত্ব লালুপুত্র তেজস্বী যাদবকেও দেওয়া হতে পারে| এই জন্যই মনে করা হচ্ছে রামচন্দ্র পুর্বেকে দলের সভাপতি করা হতে পারে| এদিকে টিকিট পাওয়ার ক্ষেত্রে সব চেয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে এনডিএ-র মধ্যে| জহানাবাদ কেন্দ্রের জন্য ইতিমধ্যে জেডইউ-বিজেপির দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে| এই কেন্দ্রটিতে জহানাবাদের সাংসদ অরূপ কুমার নিজের ছেলের জন্য চেষ্টা করছেন অপরদিকে বিজেপি নেতা উপেন্দ্র কুশবাহা স্থানীয় নেতা গোপাল শর্মার জন্য টিকিট পাওয়ার চেষ্টা করছেন| যদিও এই কেন্দ্রটির জন্য জেডইউ-র অন্য এক নেতা অভিরাম শর্মাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন