মারেদের পরাস্ত করে লিয়েন্ডার জুটি প্রি-কোয়ার্টার ফাইনালে - Aaj Bikel
মারেদের পরাস্ত করে লিয়েন্ডার জুটি প্রি-কোয়ার্টার ফাইনালে

মারেদের পরাস্ত করে লিয়েন্ডার জুটি প্রি-কোয়ার্টার ফাইনালে

Share This

মেলবোর্ন  : অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয়দের বিজয়রথ এগিয়ে চলছে৷ নিজেদের পার্টনারকে নিয়ে রোহন বোপান্না ও দ্বিবিজ শরণ আগেই মেনস ডাববলসের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছিলেন৷ এবার তৃতীয় জুটি হিসেবে মেলবোর্ন পার্কের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিলেন লিয়েন্ডার পেজ-পূরব রাজা৷ দ্বিতীয় রাউন্ডে লিয়েন্ডারদের সামনে ছিল কঠিন লড়াই৷ জেমি মারে ও ব্রুনো সোয়ারেজেপ পঞ্চম বাছাই জুটির মোকাবিলা করতে হয় অবাছাই লি-পূরবকে৷ ২ ঘণ্টা ৫৪ মিনিটে তিন সেটের ম্যারাথন থ্রিলার জিতে শেষ ষোলোর পৌঁছে গেলেন ভারতীয় জুটি৷

টাইব্রেকারে প্রথম সেটের দখল নেন লিয়েন্ডাররা৷ তাঁরা ৭-৬ (৭-৩) গেমে প্রথম সেট জয় করেন৷ দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ব্রিটিশ-ব্রাজিলিয়ান জুটি৷ ৫-৭ গেমে দ্বিতীয় সেট দিতে ম্যাচে সমতা ফেরান অ্যান্ডি মারের ছোট ভাই ও সানিয়া মির্জার প্রাক্তন মিক্সড ডাবলস পার্টনার৷ চূড়ান্ত উত্তেজনা উপহার দিয়ে নির্নায়ক সেট টাইব্রেকারে গড়ায়৷ রোমাঞ্চকর টাইব্রেকারে বাজি মাৎ করেন লিয়েন্ডাররা৷ ৭-৬ (৮-৬) গেমে তৃতীয় সেটের দখল নিয়ে প্রি-কোয়ার্টারে জায়গা করে নেন লি-পূরব৷

গত বছর পূরব রাজার সঙ্গে জুটি বাঁধার পর গ্র্যান্ড স্লাম ডাবলসে এখনও পর্যন্ত লিয়েন্ডারের এটাই সেরা পারফরম্যান্স৷ প্রি-কোয়ার্টারে ভারতীয় জুটিকে সামলাতে হবে একাদশ বাছাই কলম্বিয়ান জুটি জুয়ান সেবাস্তিয়ান কাবেল ও রবার্ট ফারার চ্যালেঞ্জ৷

কোন মন্তব্য নেই: