সহবাস করেও বিয়েতে রাজি না হওয়ায় যুবক গ্রেফতার - Aaj Bikel
সহবাস করেও বিয়েতে রাজি না হওয়ায় যুবক গ্রেফতার

সহবাস করেও বিয়েতে রাজি না হওয়ায় যুবক গ্রেফতার

Share This

লেকটাউন  : সহবাস করেও বিয়ে করতে রাজি না হওয়ায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম পারস কোচার (৩৩)। তিনি লেকটাউনের বাসিন্দা। অভিযোগকারী মহিলার বাড়ি বাঙ্গুরে।
ওই মহিলার অভিযোগ, প্রায় এক বছর আগে ফেসবুকের মাধ্যমে পারসের সঙ্গে পরিচয় হয় তাঁর। আস্তে আস্তে বাড়ে ঘনিষ্ঠতা। প্রেমের সম্পর্কে আবদ্ধ হন দু’জন। এরপর পারস তাঁকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি হয়ে যান ওই মহিলা। তারপর প্রায় একবছর ধরে একাধিকবার সহবাস করেন তাঁরা।

 সেই সময় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রাখেন পারস। এরপর বিয়ে করার জন্য পারসকে চাপ দিতে থাকেন ওই মহিলা। অভিযোগ, বিয়ে করবেন না বলে তাঁকে জানিয়ে দেন পারস। ওই মহিলার আরও অভিযোগ, বিয়ে করার জন্য বেশি চাপ দিলে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্ত যুবক। এরপর থানায় ওই মহিলা অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পারসকে গ্রেফতার করা হয়।

কোন মন্তব্য নেই: