ভিওয়াণ্ডিতে বাবলা কম্পাউন্ডে বিধ্বংসী আগুন, গভীর রাতে আতঙ্ক - Aaj Bikel
ভিওয়াণ্ডিতে বাবলা কম্পাউন্ডে বিধ্বংসী আগুন, গভীর রাতে আতঙ্ক

ভিওয়াণ্ডিতে বাবলা কম্পাউন্ডে বিধ্বংসী আগুন, গভীর রাতে আতঙ্ক

Share This


থাণে : আবারও আগুন-আতঙ্ক মহারাষ্ট্রে| বৃহস্পতিবার মধ্যরাতের কিছু পরে প্রথমে সেন্ট্রাল মুম্বইয়ের লোয়ার পারেল এলাকায় অবস্থিত ‘নবরঙ্গ স্টুডিও’-তে ভয়াবহ আগুন লাগে| এরপর শুক্রবার দুপুরে থাণে রেল স্টেশন থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে, গিরিজা হাইটস নামক একটি ২৬ তলা বিল্ডিংয়ে আগুন লাগে| এখানেই শেষ নয়, শুক্রবার গভীর রাতে থাণের ভিওয়াণ্ডি শহরে বাবলা কম্পাউন্ডে বিধ্বংসী আগুন লাগে| যেই সময় বাবলা কম্পাউন্ডে আগুন লেগেছিল, তখন কম্পাউন্ডের ভিতরে পাঁচজন ঘুমিয়ে ছিলেন| দমকল কর্মীদের তত্পরতায় তাঁদের নিরাপদেই উদ্ধার করা হয়| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|

দমকল আধিকারিক জগদীশ সাবরে জানিয়েছেন, শুক্রবার রাতে ভিওয়াণ্ডির বাবলা কম্পাউন্ডে ভয়াবহ আগুন লাগে| মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে কম্পাউন্ড| দমকল কর্মীদের তত্পরতায় কম্পাউন্ড থেকে পাঁচজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে| দমকল কর্মীদের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে| আগুন কীভাবে লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুন লেগেছে|

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ২৯ ডিসেম্বর সেন্ট্রাল মুম্বইয়ের লোয়ার পারেল এলাকায়, কমলা মিলস কম্পাউন্ডে অবস্থিত বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরুদ্ধ মৃতু্য হয় ১৪ জনের এবং আহত হয়েছিলেন ২১ জন|

কোন মন্তব্য নেই: