ওয়েলিংটন : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার তরুণ স্পিনারের৷ ৯.৪ ওভার হাত ঘুরিয়ে ৩৫ রান দিয়ে আট উইকেট তুলে নিলেন অজি লেগ স্পিনার লয়েড পোপ৷
কোর্য়াটার ফাইনালে ইংল্যান্ড বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে প্রথমে ব্যাট করে ১২৭ রান তোলে অস্ট্রেলিয়া৷ এরপর লয়েডের স্পিন ভেল্কির সামনে একের পর এক উইকেট ছুঁড়ে দিয়ে আসে ব্রিটিশ ব্যাটসম্যানরা৷ পোপের আট শিকারের মধ্যে দুই ব্যাটসম্যান শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন৷ পাঁচ ব্যাটসম্যান ফেরেন পাঁচ রানের গণ্ডি পেরোনোর আগে৷
আট উইকেট তুলে নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এক ইনিংসে সর্বোচ্চ উইকেট প্রাপক হিসেবে এক নম্বরে উঠে এলেন পোপ৷ তাঁকেই এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটের নতুন ওয়ার্ন বলে মনে করছে ক্রিকেটমহল৷ পোপের আট উইকেটের সুবাদে ইংল্যান্ডকে ৯৬ রানে অলআউট করে ৩১ রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন