অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের শেষ আটে বোপান্না - Aaj Bikel
অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের শেষ আটে বোপান্না

অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের শেষ আটে বোপান্না

Share This


মেলবোর্ন  : অস্ট্রেলিয়ান ওপেনে রোহন বোপান্না ও দ্বিবিজ শরন ছিটকে যাওয়ায় ডাবলসে ভারতীয়দের অভিযান শেষ হওয়ার পর ভারতের ভরসা বলতে মিক্সড ডাবলসে রোহন বোপান্নার লড়াই৷ যদিও সেই লড়াইয়ে টিকে রয়েছেন রোহন৷ ডাবলস থেকে ছিটকে যাওয়ার ঠিক পরের দিনই হাঙ্গেরির টিমেয়া বাবোসকে সঙ্গী করে বোপান্না মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন৷ প্রি-কোয়ার্টারে পঞ্চম বাছাই ইন্দো-হাঙ্গেরিয়ান জুটি পরাস্ত করেন আমেরিকার ভ্যানিয়া কিং ও ক্রোয়েশিয়ার ফ্র্যাঙ্কো স্কুগোরকে৷

শেষ আটের টিকিট নিশ্চিত করতে রোহনদের সময় লাগে মাত্র ১ ঘণ্টা ৪ মিনিট৷ ৬-৪, ৬-৪ স্ট্রেট সেটে প্রি-কোয়ার্টার জিতে নেন বোপান্না-বাবোস৷ শেষ আটে রোহনরা কোর্টে নামবেন অবাছাই মার্কিন-কলম্বিয়ান জুটি অ্যাবিগেল স্পিয়ার্স ও জুয়ান সেবাস্তিয়ান কাবালের বিরুদ্ধে৷ অবাছাই প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই বলে শেষ আটে বোপান্নাদের কাজ সহজ হবে এমনটা ভাবার কারণ নেই৷ কেননা, বাছাইয়ের মর্যাদা না পেলেও স্পিয়ার্স-কাবাল গতবারের মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন৷ তাছাড়া অপর প্রি-কোয়ার্টারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পরাস্ত করেছেন চতুর্থ বাছাই পেসচেক-কোন্তিনেন জুটিকে৷

কোন মন্তব্য নেই: