কলকাতা : অগ্নিকান্ডের পর মঙ্গলবার দফায় দফায় মন্ত্রীরা গেলেন দমদম গোরাবাজারে। ভস্মীভূত বাজার পরিদর্শনে দমকল ও পুরমন্ত্রী। ভয়াবহ আগুনের জেরে হুঁশ ফিরেছে প্রশাসনেরও। আজ থানা, পুরসভা, বাজার কমিটিকে নিয়ে বৈঠক ডাকা হয়। বৈঠকে বাজারের সুরক্ষা, পুনর্গঠন, ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ছিলেন স্থানীয় বিধায়ক ব্রাত্য বসু। এ দিন ঘটনাস্থলে যান তৃণমূল কংগ্রেসের স্থানীয় সাংসদ সৌগত রায়।
রবিবার গভীর রাতে আগুন লাগে গোরাবাজারে | বুধবার সেখানে দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় কথা বললেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে। তিনি বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে| ক্ষতির পরিমাণ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যাবতীয় সুরক্ষার দিকে খেয়াল রাখা হবে।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বললেন ‘বাজার পুনর্গঠন করা হবে’।
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা বাজার। ভস্মীভূত বাজার থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে । বেশ কয়েকটি ফায়ার পকেট রয়ে গিয়েছে। চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। আগুনে সর্বস্ব খুইয়ে আতান্তরে পড়েছেন ব্যবসায়ীরা। ভবিষ্যতের চিন্তায় ঘুম উড়েছে। এর পাশাপাশি অগ্নিদগ্ধ হয়ে মৃত দুই ব্যক্তি |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন