কলকাতা : আগামী ২ দিন ঘন কুয়াশা থাকতে পারে কলকাতায় ৷ জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, তবে রাতে ও ভোরে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই উধাও হবে শীত ৷ মঙ্গলবার ফের ১২ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ । আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা নামে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে ৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম । তাপমাত্রা কমেছে জেলা গুলোতেও। আগামী কয়েকদিন স্বাভাবিকের নীচেই থাকবে পারদ ৷
এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিন দার্জিলিং ও সিকিমে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে ৷ দার্জিলিং-সহ উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি হতে পারে ৷ বৃষ্টি হতে পারে সিকিমেও ৷ আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে থাকবে শীতের আমেজ ৷ আবহাওয়াবিদরা জানান, কাশ্মীরের উপর শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা না আসায় জোরদার হয়নি হিমেল বাতাস । এক লাফে পারদ খুব বেশি না নামলেও, আগামী কয়েকদিন শীতের শেষ আমেজ ভালই পাওয়া যাবে ।
বুধবার সকালের দিকে কুয়াশা থাকলেও বেলার দিকে কলকাতার আকাশ পরিস্কার হবে। মঙ্গলবার সকালেরও কলকাতার আকাশ ছিল পরিস্কার । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চতাপ মাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি । সর্বনিম্ন, ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী কম । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৬৯ শতাংশ । সর্বনিম্ন, ৪৪ শতাংশ । গত চব্বিশঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন