আত্মঘাতী পুলিশ কর্মীর স্ত্রী, স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ মেয়ের বাবার - Aaj Bikel
আত্মঘাতী পুলিশ কর্মীর স্ত্রী, স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ মেয়ের বাবার

আত্মঘাতী পুলিশ কর্মীর স্ত্রী, স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ মেয়ের বাবার

Share This


সিউড়ি : পুলিশ কর্মীর স্ত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় মৃতার স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। মৃত গৃহবধুর বাবা তাঁর জামাই এর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করলেন সাঁইথিয়া থানায়। মঙ্গলবার মৃতার দেহের ময়না তদন্ত হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাঁসপাতালে। বিকেলে দেহ সৎকারের জন্য তাঁদের পৈতৃক বাড়ি কালিয়াগঞ্জে নিয়ে যাওয়া হয়।

এদিন মৃতের পরিবার সূত্রে জানা গেছে, সাঁইথিয়া থানার পুলিশ কর্মী স্বপন নাগের শ্বশুর অমল কুমার দত্ত অভিযোগ দায়ের করলেন তাঁর জামাই এর বিরুদ্ধে। পুলিশ কর্মীর স্ত্রী প্রিয়া দত্ত নাগ(৩৫) এর সরস্বতী পুজোর দিন বিকেলে তাঁদের আবাসন এর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাকে সাঁইথিয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার রাত্রেই কালিয়াগঞ্জ থেকে চলে আসেন অমল বাবু। তিনি এদিন বিকেলে মেয়ের দেহ নিয়ে যান সৎকারের জন্য। অমলবাবু বলেন, সন্ধ্যাতে মেয়ের মৃত্যুর খবর শুনে এখানে গভীর রাত্রে এসে দেখি মেয়ের দেহ গাড়িতে চাপানো আছে।

তাঁর গলাতে দাগ। জামাই তাঁর উপর মানসিক অত্যাচার করে বাধ্য করা হয়েছে সুইসাইড করতে। তাঁদের বাড়ির পরিচারিকার কাছ থেকে জানতে পেরেছি স্বামী স্ত্রীর মধ্যে চরম অশান্তি হয়েছিল। তাঁর জন্য মেয়ে আত্মঘাতী হয়েছে। পরিবারের তরফে অভিযোগ, ওই পুলিশকর্মী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরেছিলেন। যা নিয়ে তাঁদের মধ্যে অশান্তি হত চরমে। মাস ছয়েক আগে পুলিশ কর্মীর স্ত্রী আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। তাঁর পর সাময়িক সমস্যা মিটলেও পরে ফের তাঁদের কলহ শুরু হয়। তাঁর জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান।

কোন মন্তব্য নেই: