হাফলঙে আরএসএস কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা - Aaj Bikel
হাফলঙে আরএসএস কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা

হাফলঙে আরএসএস কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা

Share This

গুয়াহাটি : হাফলঙে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর কাৰ্যালয়ে অগ্নি সংযোগের চেষ্টা করল দুষ্কৃতীরা| সোমবার রাতে কার্যালয় ভবনের দেওয়ালে পেট্ৰোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালালে ব্যর্থ হয় দুষ্কৃতীদের সেই প্রচেষ্টা। কাৰ্যালয়ে সাঁটা সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা।

 তবে সিসিটিভি ক্যামেরা ভাঙার আগে অগ্নিসংযোগের যাবতীয় অপচেষ্টা এবং দুষ্কৃতীদের অবয়ব বন্দি হয়ে যায় ক্যামেরায়। ঘটনা সম্পর্কে হাফলং পুলিশ থানায় এক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই: