২০ জন বিধায়কের সদস্যপদ খারিজ : দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আপ - Aaj Bikel
২০ জন বিধায়কের সদস্যপদ খারিজ : দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আপ

২০ জন বিধায়কের সদস্যপদ খারিজ : দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আপ

Share This

নয়াদিল্লি : নির্বাচন কমিশনের সুপারিশে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| রাষ্ট্রপতির সিলমোহরে আম আদমি পার্টি (আপ)-র ২০ জন বিধায়কের সদস্যপদ খারিজ করে দেওয়া হয়েছে| নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবশেষে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল আম আদমি পার্টি| আপের আর্জির প্রেক্ষিতে বুধবার দিল্লি হাইকোর্টে এ বিষয়ে শুনানি হবে|

‘অফিস অফ প্রফিটে’ অভিযুক্ত আপ বিধায়কদের সদস্যপদ খারিজের সুপারিশ গত শুক্রবার রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল নির্বাচন কমিশন| আর গত রবিবার সেই সুপারিশ মঞ্জুর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| আর তাতেই খারিজ হয়ে যায় ২০ জন আপ বিধায়কের সদস্যপদ| বিধায়কদের সদস্যপদ খারিজ হওয়া নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| এবার এই ইসু্যতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল আপ|

সদস্যপদ খারিজ হয়ে যাওয়া ২০ জন আপ বিধায়ক হলেন, অলকা লাম্বা, আদর্শ শাস্ত্রী, সঞ্জীব ঝা, রাজেশ গুপ্তা, কৈলাশ গেহলট, বীজেন্দ্র গর্গ, প্রবীণ কুমার, শরদ কুমার, মদন লাল খুফিয়া, শীব চরণ গোয়েল, সরিতা সিং, নরেশ যাদব, রাজেশ ঋষি, অনিল কুমার, সোম দত্ত, অবতার সিং, সুখবীর সিং দালা, মনোজ কুমার, নীতিন ত্যাগি এবং জরনাইল সিং|

কোন মন্তব্য নেই: