গুয়াহাটি ও কলকাতা : আবারও ভূকম্পন অসম ও বাংলায়| সাত সকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ এবং অসমের কোকরাঝাড় জেলা-সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.২| শনিবার সকাল পৌনে সাতটা নাগাদ মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে অসমের কোকরাঝাড়| ঠিক একই সময়ে ভূকম্পনের টের পাওয়া যায় বাংলার উত্তরবঙ্গে| সাত সকালে ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে| প্রায় ৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল ভূকম্পন| ভূমিকম্পের তীব্রতা শক্তিশালী না হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে|
ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, শনিবার সকাল ৬.৪৪ মিনিট নাগাদ ৫.২ তীব্রতার মৃদু ভূকম্পন অনুভূত হয় অসমের কোকরঝাড়ে| প্রায় ৫ সেকেন্ড ধরে কম্পন অনুভব করেছেন অসম ও উত্তরবঙ্গের বাসিন্দারা| ৫.২ তীব্রতার ভূমিকম্পের উত্সস্থল ছিল অসমের ধুবুড়ি জেলার গৌরিপুরে, ১০ কিলোমিটার গভীরে| কেন্দ্রস্থল ছিল ২৬.৩ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০৭ পূর্ব অক্ষাংশ। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহারের মানুষজন প্রায় ৫ সেকেন্ড ধরে ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপেছেন| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এই নিয়ে অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলে ১২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ১ জানুয়ারি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল মণিপুরের ইমফলে। তীব্রতা ছিল ৩.২। এছাড়া, গত ৫ জানুয়ারি অসমের কারবি আংলঙে ৪.০ তীব্রতার ভূকম্প অনুভূত হয়। ওই দিনই রাজ্যের অন্যান্য প্রান্তে ৩.৪ তীব্রতার ঝাঁকুনি অনুভূত হয়| এরপর চলতি মাসের ৬ ডিসেম্বর অসমের নগাঁও জেলায় ৩.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, গত ডিসেম্বরে উত্তর-পূর্বাঞ্চলে মোট ৯ বার ভূকম্পন টের পাওয়া গিয়েছে| সিসমিকের হিসেবে উত্তর-পূর্বাঞ্চল পাঁচের মধ্যে রাখা হয়েছে। তাই এই অঞ্চলে ঘন-ঘন ভূকম্পন অনুভূত হয়|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন