প্রধানমন্ত্রীর জন্যই ৮০টি মুসলিম রাষ্ট্রে যোগাসন জনপ্রিয় হয়ে উঠেছে, দাবি স্বতন্ত্রদেব সিংয়ের - Aaj Bikel
প্রধানমন্ত্রীর জন্যই ৮০টি মুসলিম রাষ্ট্রে যোগাসন জনপ্রিয় হয়ে উঠেছে, দাবি স্বতন্ত্রদেব সিংয়ের

প্রধানমন্ত্রীর জন্যই ৮০টি মুসলিম রাষ্ট্রে যোগাসন জনপ্রিয় হয়ে উঠেছে, দাবি স্বতন্ত্রদেব সিংয়ের

Share This


গোরখপুর : বিশ্বের মুসলিম প্রধান দেশগুলিতে যোগাসনকে জনপ্রিয় করে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন উত্তরপ্রদেশের পরিবহণমন্ত্রী স্বতন্ত্রদেব সিং। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে চলেছেন এবং মানুষ তাঁকে শ্রদ্ধা করেন। মূলত তাঁরই চেষ্টায় যোগাসন জনপ্রিয় হয়ে উঠছে। ৮০টি মুসলিম রাষ্ট্র এখন ‘সূর্য্য নমস্কার’ এবং যোগের অন্যান্য অঙ্গবিন্যাস অনুসরণ করছে।’’ তিনি আরও বলেন, ‘শুধুমাত্র পাকিস্তান এই বিষয়ে নিজেদের মানসিকতার কোনও উন্নতি ঘটাতে পারেনি’।

উল্লেখ্য, ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসেই যোগাসনের উপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত তাঁরই ঐকান্তিক প্রচেষ্টার ফলে যোগাসন ফের একবার তার হৃত গৌরব ফিরে পায়। এরপরে ২০১৫ সালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ২১ জুনকে যোগদিবস হিসেবে ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী নিজেও এই যোগদিবসে সাধারণ ভারতীয়দের সঙ্গে প্রতি বছর অংশগ্রহণ করে থাকেন। গোটা বিশ্বের সঙ্গে মুসলিম রাষ্ট্রগুলো যোগাসনকে গ্রহণ করেছে।

অন্যদিকে, উত্তরপ্রদেশের পরিবহণমন্ত্রী স্বতন্ত্র দেব সিং সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘ বিগত ১৫ বছরে রাজ্যে কোনও উন্নয়ন হয়নি।’ উত্তরপ্রদেশকে উত্তমপ্রদেশ হিসেবে গড়ে তুলতে বিরোধীদের গঠনমূলক আচরণের করার আহ্বান জানান তিনি।

কোন মন্তব্য নেই: