বিজেপি-র প্রার্থী তালিকায় চূড়ান্ত রূপ দিতে সংসদীয় বোর্ডের বৈঠক, নাম ঘোষণা ২৫শে - Aaj Bikel
বিজেপি-র প্রার্থী তালিকায় চূড়ান্ত রূপ দিতে সংসদীয় বোর্ডের বৈঠক, নাম ঘোষণা ২৫শে

বিজেপি-র প্রার্থী তালিকায় চূড়ান্ত রূপ দিতে সংসদীয় বোর্ডের বৈঠক, নাম ঘোষণা ২৫শে

Share This


আগরতলা  : আগামী ২৫ জানুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করবে। প্রার্থী তালিকায় থাকতে পারে অতিবিশিষ্ট কয়েকজনের নাম।

রাজ্য বিজেপি প্রভারী তথা সর্বভারতীয় সম্পাদক সুনীল দেওধর মঙ্গলবার হিন্দুস্থান সমাচার-কে জানিয়েছেন, "বিজেপির প্রার্থী তালিকা মোটামুটিভাবে চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। সাংগঠনিক নিয়মনীতি অনুযায়ী প্রার্থী তালিকায় দলের সংসদীয় বোর্ড চূড়ান্ত অনুমোদনের জন্য বসবে। আর এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৪ জানুয়ারি সংসদীয় বোর্ডের বৈঠক বসবে। বৈঠকে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে।"

সুনীল দেওধর বলেন, "২৪ জানুয়ারি পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তের পর ২৫ জানুয়ারি আগরতলায় প্রার্থী তালিকা ঘোষণা হবে। প্রার্থী তালিকায় রাজ্যের বেশ কয়েকজন অতিবিশিষ্ট ব্যক্তিবর্গের নাম থাকবে। অধিকাংশ বিধানসভা কেন্দ্রে একজন করে প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। কয়েকটি ক্ষেত্রে দুই বা ততোধিক নাম রয়েছে। এগুলির বিষয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হবে। কয়েকজনের আসন রদবদল করার সম্ভাবনাও রয়েছে।"

উল্লেখ করা যেতে পারে সংসদীয় বৈঠকে যোগ দিতে বিজেপি-র রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব এবং রাজ্য প্রভারী সুনীল দেওধর উভয়ই মঙ্গলবার দিল্লির উদ্দেশে আগরতলা ত্যাগ করেছেন। উভয়েই পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে উপস্থিত থাকবেন।

কোন মন্তব্য নেই: