মহা ধুমধামে কোদালিয়ায় পালিত হল নেতাজির ১২২ তম জন্মদিবস - Aaj Bikel
মহা ধুমধামে কোদালিয়ায় পালিত হল নেতাজির ১২২ তম জন্মদিবস

মহা ধুমধামে কোদালিয়ায় পালিত হল নেতাজির ১২২ তম জন্মদিবস

Share This


কোদালিয়া : মহা ধুমধামে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার দালিয়ায় পালিত হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২২ তম জন্মদিবস। মঙ্গলবার সকাল থেকে স্থানীয় নেতাজি কৃষ্টিকেন্দ্রের উদ্যোগে পতাকা উত্তোলন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ঠিক দুপুর ১২.১৫ মিনিট নাগাদ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম সন্ধিক্ষণে এলাকার মহিলারা শঙ্খ বাজিয়ে উদযাপন করেন। এদিন সকাল থেকেই একদিকে যেমন বহু মানুষ এসে নেতাজির আবক্ষ মূর্তিতে মালা দিয়েছেন, তেমনই বহু মানুষ এসেছেন নেতাজির পৈতৃক বাড়ি একবার নিজেদের চোখে চাক্ষুস করতে। সব মিলিয়ে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ বসুর এই ১২২ তম জন্মদিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল।

মঙ্গলবার সকাল থেকে বহু মানুষ নেতাজির পৈতৃক ভিটেতে নেতাজির ব্যবহারের সামগ্রী পরিদর্শন করতে এলেও নিরাশ হতে হয় তাদের মধ্যে অনেককেই। সারাবছর এই বাড়িটি বন্ধ থাকলেও ২৩শে জানুয়ারি নেতাজির জন্ম দিবসের দিনে এই বাড়িটিকে জনগনের দেখার জন্য খুলে দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে বর্তমানে এই বাড়িটি সংস্কারের কাজ চলছে। সেই কারণেই বাড়ির ভিতরের দিকে সাধারণ দর্শকদের প্রবেশাধিকারের ক্ষেত্রে বিঁধি নিষেধ আরোপ করা হয়েছে। নেতাজির পৈতৃক বাড়ির ভেতরে না ঢুকতে পারলেও স্থানীয় নেতাজি কৃষ্টিকেন্দ্রের তৈরি মিউজিয়াম দেখে খুশি সকলেই। এদিন সাধারণ দর্শনার্থী ছাড়াও নেতাজীকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বহু স্কুলের ছাত্র ছাত্রীরা।

কোন মন্তব্য নেই: