গুরগাঁও : গুরগাঁওয়ে ঝাঁ চকচকে শপিং মলে স্পা সেন্টারের আড়ালে দেহব্যবসা চক্র চালানোর অভিযোগে গ্রেফতার চার থাই নাগরিক সহ ৯ মহিলা। পুলিশ জানিয়েছে, গ্রাহকদের ম্যাসজ পরিষেবা দেওয়ার আড়ালে ওই মহিলারা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। শহরের এম জি রোডে এমজিএফ মেগাসিটি মলে নেচার স্পা-তে কাজ করতেন তাঁরা।
পুলিশের জনসংযোগ আধিকারিক রবীন্দ্র কুমার বলেছেন, ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এই চক্রের হদিশ পায় পুলিশ। এক কনস্টেবলকে ক্রেতার ছদ্মবেশে পাঠানো হয়। জানা গিয়েছে, স্পা-এর রেসিপসনিস্টের সঙ্গে ওই ছদ্মবেশী ক্রেতার মধ্যে ম্যাসাজ ও শারীরিক সম্পর্ক নিয়ে আড়াই হাজার টাকার সমঝোতা হওয়ার পরই পুলিশ সেখানে হানা দেয়। ধৃতদের আদালতে পেশ করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন