টাকি : দক্ষিণবঙ্গে রেলের আটটি অলাভজনক রুট বন্ধের প্রতিবাদে টাকি স্টেশনে রেল অবরোধ করল যুব তৃণমূল ও তৃণমূল মহিলা কংগ্রেস। যদিও পূর্ব রেলের তরফে তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, কোনও রেল রুট বন্ধ করা হচ্ছে না। তবে তারপও বিক্ষোভ জারি রেখেছে তৃণমূল কংগ্রেস।
শনিবার টাকি স্টেশনে রেল অবরোধ করে যুব তৃণমূল ও তৃণমূল মহিলা কংগ্রেস। ৩০ মিনিট পর অবরোধ তুলে নেয় তারা। অবরোধ প্রসঙ্গে টাকি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চিন্ময় মণ্ডল জানান, এই পথে নিত্যদিন অনেক মানুষ যাতায়াত করে। যদি সত্যিই এই পথে ক্ষতি হয় তবে তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা করার আবেদন জানান। অথবা সব কিছুতে ভর্তুকি তুলে দিয়ে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের ক্ষতি করছে, অন্তত এই শাখায় ভর্তুকি দেওয়া হোক।
গতকাল পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার রাজ্যের মুখ্যসচিব মলয় দে-কে একটি চিঠি লেখেন। যেখানে বলা ছিল রাজ্যের আটটি অলাভজনক রেল রুটকে বন্ধ করার কথা। সেই তালিকায় ছিল সোনারপুর-ক্যানিং, বারুইপুর-নামখানা, কল্যাণী-কল্যাণী সীমান্ত, বর্ধমান-কাটোয়া, ভীমগড়-পলাশথলি, বালিগঞ্জ-বজবজ, বারাসত-হাসনাবাদ, শান্তিপুর-নবদ্বীপঘাট এই আটটি রুট। যদিও কোনও রেল রুট বন্ধ করা হচ্ছে না বলে জানিয়ে দেয় পূর্ব রেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন