জানেন, এবার দিল্লির কুচকাওয়াজে বাংলার ট্যাবলোর থিম কী? - Aaj Bikel
জানেন, এবার দিল্লির কুচকাওয়াজে বাংলার ট্যাবলোর থিম কী?

জানেন, এবার দিল্লির কুচকাওয়াজে বাংলার ট্যাবলোর থিম কী?

Share This

নয়াদিল্লি: প্রতিবছরের মতো এবারও রাজধানী কাঁপাবে বাংলার ট্যাবলো৷ প্রতিবছরই কিছু না কিছু চমক থাকে বাংলার বিশেষ ট্যাবলোয়৷ এবার তার ব্যতিক্রম ঘটেনি৷ গতবছর কন্যাশ্রী ও বাংলার কৃষ্টিকে তুলে ধরা হয়েছিল৷ 

জানা গিয়েছে, এবার প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলোর থিম ‘একতা ও সম্প্রীতি। তবে, এই ট্যাবলো নিয়ে কম জলঘোলা হয়নি৷ প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো নিয়েও শুরু হয় কেন্দ্র–রাজ্য চাপান–উতোর৷ রাজ্য সরকারের অভিযোগ তোলে, বাংলার ট্যাবলোকে গুরুত্ব দিতে চাইছে না কেন্দ্র৷ কেন্দ্র ইচ্ছাকৃতভাবে বাংলার ট্যাবলোকে উপেক্ষা করছে৷ কেন্দ্রের এই ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্যান্য রাজ্যকে ট্যাবলোর ছাড়পত্রের বিষয়ে জানানো হলেও চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত রাজ্যকে কিছুই জানানো হয়নি৷ রাজ্যের ট্যাবলো নিয়ে অন্ধকার দেখা দিলেও পরে অবশ্য জট কাটে৷

কোন মন্তব্য নেই: