মোদীর এই ব্রিফকেসেই লুকিয়ে জাতীয় নিরাপত্তা, প্রজাতন্ত্র দিবসেও প্রধানমন্ত্রীর সর্বক্ষণের সঙ্গী এই ব্যাগ - Aaj Bikel
মোদীর এই ব্রিফকেসেই লুকিয়ে জাতীয় নিরাপত্তা, প্রজাতন্ত্র দিবসেও প্রধানমন্ত্রীর সর্বক্ষণের সঙ্গী এই ব্যাগ

মোদীর এই ব্রিফকেসেই লুকিয়ে জাতীয় নিরাপত্তা, প্রজাতন্ত্র দিবসেও প্রধানমন্ত্রীর সর্বক্ষণের সঙ্গী এই ব্যাগ

Share This

প্রজাতন্ত্র দিবসের দিনের প্রধানমন্ত্রীর সর্বক্ষণের সঙ্গী একটি কালো রঙের ব্রিফকেস৷ এই রহস্যময় ব্রিফকেসটির পাহারায় থাকেন এসপিজি কমান্ডোরা৷ কিন্তু, এই ব্রিফকেসে এমন কী থাকে যার দেখভালের দায়িত্ব থাকেন এসপিজি কমান্ডোরা? ওই ব্রিফকেসেই কি থাকে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের জিয়নকাঠি? 

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই দিন প্রধানমন্ত্রী যেখানেই যান, তাঁর নিরাপত্তারক্ষীদের হাতে একটি নির্দিষ্ট আকৃতির কালো রঙয়ের চামড়ার ব্রিফকেস৷ প্রটোকল মেনে ভারতীয় প্রধানমন্ত্রীকে এই ব্রিফকেস নিজের কাছে রাখতে হয়৷ যখন খুশি, যেখান থেকে খুশি এই নিউক্লিয়ার ব্রিফকেসের ট্রিগার টিপে ছুড়ে দেওয়া যায় পরমাণু বোমা সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র৷ মূলত, জাতীয় নিরাপত্তার স্বার্থেই প্রধানমন্ত্রীকে এই ব্রিফকেসটি সঙ্গে রাখতে হয়৷ 

এই নিউক্লিয়ার ব্রিফকেস কীভাবে কাজ করে ও কতটা ভয়াবহ? এসপিজি কমান্ডোদের হাতে থাকা এই ব্রিফকেসটির ওজন ১০-১২ কিলোগ্রাম৷ এর মধ্যে থাকে পরমাণু বোমার ট্রিগার, একটি ছোট অ্যান্টেনা৷ একটি বিশেষ কোডের সাহায্যে পরমাণু বোমাকে ছোড়ার জন্য প্রস্তুত করা যায়৷ ওই কোড শুধুমাত্র প্রধানমন্ত্রীই জানেন৷ প্রধানমন্ত্রী বদল হলে ওই কোডও বদলে যায়৷ এই ব্রিফকেসের অন্যতম কার্যকারিতা হল, বিশ্বের যে কোনও প্রান্ত থেকে এর সাহায্যে পরমাণু হামলা করা যায়৷ 

মার্কিন মুলুকে এই ব্রিফকেসকে বলে নিউক্লিয়ার ফুটবল৷ রেডার ও কমান্ডার সেন্টারের সঙ্গে এই ব্রিফকেসের সরাসরি সংযোগ থাকে৷ এই ব্রিফকেসের সাহায্যে পরমাণু বোমার গতিপথ নিয়ন্ত্রিত করা যায়৷ ভারত এই মুহূর্তে জল, মাটি ও বায়ু- থেকে পরমাণু বোমা ছুড়তে সক্ষম৷ যুদ্ধ বাধলে দেশের যে কোনও নিরাপদ প্রান্তে বসে মোদি ট্রিগার টিপে পারমাণবিক বোমা সমৃদ্ধ মিসাইল ছুড়তে পারেন৷ 

১৯৮০-তে এই ধরনের ব্রিফকেস ব্যবহার করত রাশিয়া। ১৯৮৫-তে মিখাইল গর্বাচেভ রুশ স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ফোর্সের দফতরে প্রবেশের পরপরই এর ব্যবহার শুরু হয়৷ মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের কাছেও সর্বক্ষণ এই ধরনের ব্রিফকেস থাকে৷ কালো চামড়ায় মোড়া ওই প্যাকেজের ওজন ২০ কিলোগ্রামের বেশি হয় না৷ ব্রিফকেসের ভিতর ৯ বাই ১২ ইঞ্চির ৭৫ পৃষ্ঠার স্টেপল করা একটি ফাইল থাকে৷ কী করে নিউক্লিয়ার হামলা করতে হবে ও হামলা হলে কী করে রুখতে হবে বা পাল্টা হামলা চালানো যাবে, সেটা লাল ও কালো অক্ষরে লেখা থাকে ওই পৃষ্ঠাগুলিতে৷

কোন মন্তব্য নেই: