নয়াদিল্লি: ভারতীয় রেলের নয়া নির্দেশিকা, ‘মূক’ ও ‘ডিফ এবং ডাম্ব’ বদলে এবার স্টেশনে লেখা থাকবে ‘পারসনস উইথ হিয়ারিং অ্যান্ড স্পিচ ইমপেয়ারমেন্ট টোটালি’ ভারতীয় রেলের তরফে একটি নয়া নির্দেশিকা জারি করা হয়েছে৷
স্টেশনে প্রতিবন্ধীদের জন্য জায়গা বরাদ্দ রয়েছে এবার বদলে যাচ্ছে নাম৷ ওই নির্দেশিকা অনুযায়ী, প্রতিবন্ধীদেরকে চিহ্নিত করা হবে এবার একেবারে অন্য নামে৷ ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ‘বধির’ এবং ‘মূক’ অর্থাৎ ‘ডিফ এবং ডাম্ব’ শব্দটির বদলে এবার স্টেশনে লেখা থাকবে ‘পারসনস উইথ হিয়ারিং অ্যান্ড স্পিচ ইমপেয়ারমেন্ট টোটালি’৷
এতদিন ‘অন্ধ’, ‘মূক’, ‘বধির’ এই নামে চিহ্নিত করা হত, সেই সমস্ত নামই এবার বদলে যাচ্ছে৷ পাশাপাশি ‘অন্ধ’ কিংবা ‘ব্লাইন্ড’ শব্দটির বদলে এবার স্টেশনে লেখা থাকবে ‘পারসন উইথ ভিস্যুয়াল ইমপেয়ারমেন্ট উইথ টোটাল অ্যাবসেন্স অফ সাইট’৷ এছাড়াও ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড’ কিংবা প্রতিবন্ধীদের জন্য এবার যে নাম বরাদ্দ থাকবে সেটি হল ‘পারসনস উইথ ডিসঅ্যাবিলিটিস’৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন