উত্তরপূর্বের উচ্চশিক্ষা প্ৰতিষ্ঠানগুলিকে কয়েক কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা মন্ত্রীর - Aaj Bikel
 উত্তরপূর্বের উচ্চশিক্ষা প্ৰতিষ্ঠানগুলিকে কয়েক কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা মন্ত্রীর

উত্তরপূর্বের উচ্চশিক্ষা প্ৰতিষ্ঠানগুলিকে কয়েক কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা মন্ত্রীর

Share This

গুয়াহাটি: গুয়াহাটি আইআইটিতে এক বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী ড. সত্যপাল সিং। উত্তর-পূর্বাঞ্চলের আট রাজ্যের শিক্ষা প্ৰতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এক বৈঠকে বসেছেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী।


জানা গিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে শিক্ষার বিকাশে কেন্দ্ৰীয় সরকার যে সব পদক্ষেপ গ্রহণ করেছে, সে সব বিষয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে আট রাজ্যের শিক্ষা প্ৰতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মন্ত্ৰীর। বৈঠকে মন্ত্রী জানিয়েছেন, উত্তরপূর্বে উচ্চ শিক্ষা প্ৰতিষ্ঠানগুলিকে দুই থেকে চার কোটি টাকা করে অনুদান দেবে কেন্দ্রীয় সরকার। 

তবে এই অর্থ সাহায্যের জন্য শিক্ষা প্ৰতিষ্ঠানগুলিকে আবেদন করতে কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরে। বৈঠকে মন্ত্রী সত্যপাল সিং জানান, গোটা দেশে এখনও এক লক্ষ ৭০ হাজার প্ৰশিক্ষণশূন্য শিক্ষক রয়েছেন। এঁদের সকলকে প্রশিক্ষিত করে তুলতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই: