সরস্বতী পুজোর উৎসবে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে পূর্বাভাস? - Aaj Bikel
সরস্বতী পুজোর উৎসবে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে পূর্বাভাস?

সরস্বতী পুজোর উৎসবে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে পূর্বাভাস?

Share This

 

আজ সরস্বতী পুজো৷ চলছে বাগদেবীর আরাধনা৷ আবহাওয়ায়ও বলছে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূতি৷  কলকাতা-সহ সারা রাজ্যে অনুভূত হবে শীত৷ কুয়াশার দাপটও দেখাবে সন্ধ্যায়৷ এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর৷ 


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়া বাধাহীনভাবে রাজ্যের উপর দিয়ে বইছে৷  ফলে আগামী দুই দিনও কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশেই থাকবে৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে থাকবে ঘন কুয়াশা৷ শৈত্যপ্রবাহের সম্ভাবনা দুই দিনাজপুর এবং মালদায়৷  আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দুই দিন কলকাতাতেও হালকা কুয়াশার দাপট থাকবে৷ ঘন কুয়াশার জন্য শীতল দিনের সম্ভাবনা উত্তরবঙ্গে৷

কোন মন্তব্য নেই: