হরিহরপুরে খেজুরের রস খেয়ে অসুস্থ ৬ কিশোর - Aaj Bikel
হরিহরপুরে খেজুরের রস খেয়ে অসুস্থ ৬ কিশোর

হরিহরপুরে খেজুরের রস খেয়ে অসুস্থ ৬ কিশোর

Share This


বাগদা : বাগদা থানার অন্তগর্ত হরিহরপুরে খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পরে ৬ জন কিশোর। অসুস্থ কিশোরদের স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সূত্রের দাবি রবিবার রাত জেগে সরস্বতী পুজো নিয়ে মেতে ওঠে গ্রামের কয়েক জন কিশোর। গ্রামের বাসিন্দা ভোলা মণ্ডলের জমিতে থাকা খেজুর গাছে লাগানো হাড়ি থেকে খেজুরের রস খেয়েছিল ওই কিশোররা। এর পরেই অসুস্থ হয়ে পড়ে ৬ জন কিশোর। ঘটনাস্থলেই বমি করতে শুরু করে কিশোরেরা। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

এর পরেই ওই জমির মালিক ভোলা মণ্ডলের উপর চড়াও হয় স্থানীয় গ্রামবাসীরা। তারা ভোলা মণ্ডলের কাছ থেকে কৈফিয়ৎ চায় যে খেজুরের রসের মধ্যে কি মেশানো ছিল যার থেকে ওই কিশোরেরা অসুস্থ হয়ে পরে। চাপে পরে ভোলা মণ্ডল বলে খেজুরের গাছে লাগানো হাড়িতে কীটনাশক মেশানো ছিল। বেশ কিছু দিন ধরে খেজুরের গাছে লাগানো হাড়ি থেকে খেজুরের রস চুরি হয়ে যাচ্ছিল। তাই চুরি রুখতে এই পন্থা নিতে সে বাধ্য হয় । তার এই স্বীকারোক্তি পরেই পুলিশের হাতে ভোলা মণ্ডলকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে স্থানীয় গ্রামবাসীদের আশ্বস্ত করে বলা হয়েছে এই ঘটনার তদন্ত করে দেখা হবে।

কোন মন্তব্য নেই: