নয়াদিল্লি : সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল করণ জোহর অভিনীত ওয়েলকাম টু নিউ ইয়র্ক সিনেমার ট্রেলার। আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সিনেমাটি। ওয়েলকাম টু নিউ ইয়র্কে করণ জোহর ছাড়াও অভিয়ন করেছেন সোনাক্ষি সিনহা, দিলজিত দোসাঞ্জ, লারা দত্ত, বোমান ইরানি, রিতেশ দেশমুখের মতো অভিনেতারা । সিনেমাটি পরিচালনা করেছেন চাক্রি টোলেটি। প্রযোজনা সংস্থা পুজা এন্টারটেনমেন্ট এবং ওয়িজ ফিল্মস সিনেমাটিকে প্রযোজনা করেছে। মূলত কমেডি ঘরানার এই সিনেমায় থ্রি-ডিতে মুক্তি পাবে। সোনাক্ষি সিনহা এই সিনেমায় একজন ফ্যাশন ডিজাইনারের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ‘সিচুয়েশন কমেডি’ ঘরানার এই সিনেমাটি দর্শকদের মন কাড়বে।
অন্যদিকে সূত্রের দাবি এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে করণ জোহরকে। বম্বে ভেলভেটের পরে ফের একবার অভিনয় করতে দেখা যাবে করণ জোহরকে। শোনা যাচ্ছে অতিথি শিল্পী হিসেবে এই সিনেমায় সলমন খানকে দেখা যাবে। কিন্তু এই বিষয়ে কোনও নিশ্চয়তা এখনও দেননি সলমন খান। এই সিনেমায় বড় চমক হতে চলেছে বাহুবলী খ্যাত রাণা দাগুবাট্টি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন