বিদ্যাদায়িনী সরস্বতী আরাধনায় ব্যাপক উৎসাহ - Aaj Bikel
বিদ্যাদায়িনী সরস্বতী আরাধনায় ব্যাপক উৎসাহ

বিদ্যাদায়িনী সরস্বতী আরাধনায় ব্যাপক উৎসাহ

Share This

পাথারকান্দি  : পাথারকান্দির বি‌ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তো বটেই বহু গৃহস্থের বা‌ড়ি‌তে হা‌তেখ‌ড়ি ও পূজার্চ্চনার ম‌ধ্যে দি‌য়ে বিদ্যাদায়িনী সরস্বতী আরাধনা চলছে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার বৃহত্তর পাথারকান্দি ও তার আশপাশ এলাকার বিভিন্ন বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যার আরাধ্যা দেবী সরস্বতী মায়ের পূজাকে কেন্দ্র করে এদিন পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। বি‌শেষ ক‌রে ছোট ছোট মে‌য়েরা সে‌জেগু‌জে, লাল-পেড়ে বা বাসন্তী রঙের শা‌ড়ি প‌রে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছে। এদিন সলগই হাইস্কুল, পাব‌লিক এমই স্কুল, ডেঙ্গারবন্দ শি‌বের‌গুল, মহা‌বীর পাব‌লিক হায়ার সে‌কেন্ডা‌রি স্কুল, বাজা‌রিছড়া রামকৃষ্ণ মিশনস্কুল, পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুল, বৈঠাখাল আদর্শ বিদ্যালয়, প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুল, বেসরকারি হলি চিলড্রেন হাইস্কুল, মডার্ন ইংলিশ স্কুল, কোরক বিকাশ সায়ন্তন বিদ্যালয়, কলেজিয়েট স্কুল, সাউথ পয়েন্ট ইংলিশ স্কুল, পাথারকান্দি কলেজ, সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজ ছাড়াও‌ নেতা‌জী সংঘ, বিবাদী সংঘ, সা‌নি স্পোর্টস ক্লাব, বৈঠাখাল নবজাগবণ ক্লাব, দিশা এন‌জিও, সলগই যুবক্লাব এবং পাথারকা‌ন্দির চতুরঙ্গের মতো স্বেচ্ছাসেবী সংগঠনও এদিন সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

এছাড়া বহু গৃহস্থে বা‌ড়ি‌তেও ছিল সরস্বতী পুজোর যথাসাধ্য আযোজন। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা বন্দনার জন্য, বিশেষ করে মেয়েরা শাড়ি পরে পুজোর আনন্দে মেতে উঠেছে। বিভিন্ন পুজোস্থানে বিদ্যার আরাধ্যা দেবীর সামনে ছোট ছোট কচিকাঁচাদের পুরোহিতের মুখনিঃসৃত সংস্কৃত মন্ত্র পাঠের মধ্য দিয়ে "হাতেখড়ি" অনুষ্ঠানও নি‌র্বি‌ঘ্নে সম্পন্ন হয়েছে।

কোন মন্তব্য নেই: