মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আনন্দীবেন প্যাটেল, শুভেচ্ছা শিবরাজের - Aaj Bikel
মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আনন্দীবেন প্যাটেল, শুভেচ্ছা শিবরাজের

মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আনন্দীবেন প্যাটেল, শুভেচ্ছা শিবরাজের

Share This

ভোপাল : মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল| মঙ্গলবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে, রাজভবনে আনন্দীবেন প্যাটেলকে মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করান মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস হেমন্ত গুপ্তা| শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বাণ সহ অন্যান্যরা| রাজ্যের নয়া রাজ্যপালকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বাণ|

মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবে শপথগ্রহণের ঠিক একদিন আগে, সোমবার চাটার্ড বাসে চেপে আহমেদাবাদ থেকে ভোপাল আসেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল| মধ্যপ্রদেশের রাজধানী যাওয়ার পূর্বে উজ্জয়িনীতে নামেন আনন্দীবেন প্যাটেল| পুজো দেন মহাকাল মন্দিরে| প্রসঙ্গত, মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবে আনন্দীবেন প্যাটেল শপথগ্রহণের প্রাক্কালে মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন ওম প্রকাশ কোহলি|

উল্লেখ্য, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০১৪ সাল থেকে ২০১৬ সালের আগস্ট মাস পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আনন্দীবেন প্যাটেল| পরে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন| এরপর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলান বিজয় রূপানি|

কোন মন্তব্য নেই: