খগেন দাসের মৃত্যুতে একদিন পিছিয়ে গেল সিপিএমের সমস্ত কর্মসূচী - Aaj Bikel
খগেন দাসের মৃত্যুতে একদিন পিছিয়ে গেল সিপিএমের সমস্ত কর্মসূচী

খগেন দাসের মৃত্যুতে একদিন পিছিয়ে গেল সিপিএমের সমস্ত কর্মসূচী

Share This


আগরতলা : ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক খগেন দাসের মৃত্যুতে একদিন পিছিয়ে গেল সিপিএমের সমস্ত কর্মসূচী | কলকাতায় চলছে বামফ্রন্টের কেন্দ্রীয় কমিটির বৈঠক | ওই বৈঠকে যোগ দিতে কলকাতায় গিয়েছিলেন ত্রিপুরা বামফ্রন্টের এই আহ্বায়ক | তার মাঝে রবিবার ভোর রাতে কলকাতাস্থিত প্রিটোরিয়া স্ট্রিটের ত্রিপুরা ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি | এদিন কলকাতা থেকে টেলিফোনে সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর জানিয়েছেন, পার্টির সমস্ত কর্মসূচী আগামী সোমবার পর্যন্ত বাতিল করা হয়েছে।

 সর্বত্র পার্টির পতাকা অর্ধনমিত থাকবে। তাঁর প্রয়ানে প্রার্থী ঘোষণা এক দিন পিছিয়ে দিয়েছে বামফ্রন্ট। জানা গেছে, শনিবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় বৈঠক সেরে প্রিটোরিয়া স্ট্রিটের ত্রিপুরা ভবনে যান তিনি । রাতে সেখানেই অসুস্থ বোধ করলে ডাকেন পাশের ঘরে থাকা দলীয় নেতাকে । গভীর রাতে চিকিত্সক পৌঁছনোর আগেই মৃত্যু হয় খগেনবাবুর । রবিবার আলিমুদ্দিনে খগেনবাবুকে শ্রদ্ধা জানান দলের নেতারা । তাঁর আকস্মিক মৃত্যুতে শোক বইছে রাজ্যে । আজ রবিবার সন্ধ্যার মধ্যে তার মরদেহ আগরতলায় নিয়ে আসা হবে। আগরতলা বিমানবন্দর থেকে মরদেহ তার রামনগর স্থিত বাড়িতে নিয়ে যাওয়া হবে। এবং সেখান থেকে নিয়ে যাওয়া হবে সিপিআইএম রাজ্য কমিটি ও সদর মহকুমা কমিটির কার্যালয়ে। সেখানে দেহ সোমবার পর্যন্ত শায়িত রাখা হবে। পরে দেহ ত্রিপুরা সরকারী মেডিকেল কলেজে দান করা হবে।

কোন মন্তব্য নেই: