বঢ়মপুর : নগাঁও জেলার বঢ়মপুর বিধানসভা কেন্দ্রের অন্তৰ্গত চাপানালায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা সদর নগাঁও থেকে প্ৰায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত চম্পাবতী জলপ্ৰপাত এবং তার নৈসৰ্গিক দৃশ্য উপভোগ করতে দেশ-বিদেশের অসংখ্য পৰ্যটক এসে ভিড় করেছেন। পৰ্যটনের বিবিধ সম্ভারে ভরপুর চাপানালার চম্পাবতী কুণ্ডে আজ ২৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে দুদিবসীয় মহাকুণ্ডমেলা।
কিংবদন্তি অনুসারে রাজা হংসধ্বজের পত্নী রানি প্ৰভাবতীর চোখের জলে সৃষ্ট চম্পাবতী জলপ্ৰপাতের জলে মাঘী পূৰ্ণিমা তিথিতে স্নান করলে নানা রোগব্যাধি দূর হওয়ার পাশাপাশি পূজার যাবতীয় ফল অৰ্জন হয়। এমনই জনবিশ্বাস এই অঞ্চলের জনসাধারণের মধ্যে। সেজন্য চাপানালার চম্পাবতী জলপ্ৰপাতে মাঘী পূৰ্ণিমা তিথি অর্থাৎ সরস্বতী পূজার পরের দিন জনসমুদ্ৰে পরিণত হয়।
বিগত অন্যান্য বছরের মতো এবারও চাপানালায় অবস্থিত চম্পাবতী জলপ্ৰপাত সংলগ্ন এলাকায় আজ থেকে শুরু হয়েছে মহাকুণ্ডমেলা। চলবে আগামীকাল ২৪ জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে মহাকুণ্ডমেলার আনন্দ ও জলপ্রপাতে অবগাহন করে পুণ্য লাভ করতে অসংখ্য পর্যটক এসেছেন এখানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন