দ্বাদশ শ্রেণীর ছাত্রের গুলিতে মৃত স্কুলের প্রিন্সিপাল, গ্রেফতার অভিযুক্ত - Aaj Bikel
দ্বাদশ শ্রেণীর ছাত্রের গুলিতে মৃত স্কুলের প্রিন্সিপাল, গ্রেফতার অভিযুক্ত

দ্বাদশ শ্রেণীর ছাত্রের গুলিতে মৃত স্কুলের প্রিন্সিপাল, গ্রেফতার অভিযুক্ত

Share This


চণ্ডীগড়  : সামান্য বকাঝকার কারনে দ্বাদশ শ্রেণীর ছাত্রের গুলিতে প্রাণ হারালেন স্কুলের প্রিন্সিপাল৷ শনিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার যমুনানগরের বিবেকানন্দ স্কুলে৷ অভিযুক্ত ছাত্র রাজেশ কালিয়াকে গ্রেফতার করেছে পুলিশ৷

সূত্রের খবর, শনিবার স্কুল চলাকালীন সটান প্রিন্সিপালের রুমে ঢুকে পরে ওই ছাত্র৷ এরপর সেখানেই অধ্যক্ষকে পরপর তিনটি গুলি করে দ্বাদশ শ্রেণীর ছাত্র৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় অধ্যক্ষর৷ জানা গিয়েছে, স্কুলে ওই ছাত্রের হাজিরা কম এবং স্বভাব চরিত্রও ভালো না হওয়ায় তাকে প্রায়ই বকাঝকা করত স্কুলের প্রিন্সিপাল ৷ আর সেই রাগেই ওই ছাত্র তার বাবার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র স্কুলে নিয়ে এসে প্রিন্সিপালকে গুলি করে হত্যা করে৷ স্কুলে পড়াশুনার মন নেই৷ সেই কারণে ছাত্রকে একটু বকাঝকা করে পড়াশুনার মেনট্র্যাকে ফেরাতে চেয়েছিলেন অধ্যক্ষ৷ তাই বকা দিয়ে ছাত্রকে বোঝানোর চেষ্টা করেছিলেন অধ্যক্ষ৷ কিন্তু তার মাশুল যে এভাবে গুনতে হবে সেটি হয়তো ঘুনাক্ষরেও বুঝতে পারেন নি অধ্যক্ষ৷ এই ঘটনায় অভিযুক্ত ছাত্র রাজেশ কালিয়াকে গ্রেফতার করেছে পুলিশ৷

কোন মন্তব্য নেই: