নয়াদিল্লি: আগামী পয়লা ফেব্রুয়ারি দেশের ২৬তম অর্থমন্ত্রী অরুণ জেটলি তাঁর পঞ্চম বাজেট পেশ করবেন। কিন্তু জানেন কি, ভারতের অর্থমন্ত্রী হিসাবে কোন ব্যক্তি সবচেয়ে বেশিবার সাধারণ বাজেট পেশ করেছেন?
বাজেট পেশের মোট সংখ্যার নিরিখে রেকর্ড গড়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী মোরারজি দেশাই৷ মোট ১০ বার তিনি ভারতের সাধারণ বাজেট পেশ করেছেন সংসদে। প্রথম দফায় ১৯৫৯ থেকে ১৯৬৩ এবং পরবর্তীকালে ১৯৬৭-১৯৬৯ সালের মধ্যে। আরও একটা মজার রেকর্ড রয়েছে ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রীর। অর্থমন্ত্রী থাকাকালীন তিনি মোট দুই বার তাঁর জন্মদিনে (২৯ ফেব্রুয়ারি ১৯৬৪ ও ১৯৬৮) বাজেট পেশ করেছেন৷
এবার দেখে নিন স্বাধীন ভারতে বাজেট পেশের সংখ্যার নিরিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রীরা কে কোথায় দাঁড়িয়ে- মোরারজি দেশাই (১০টি বাজেট)। পি. চিদাম্বরম (৮ টি বাজেট)। প্রণব মুখোপাধ্যায়, যশবন্ত সিনহা, ওয়াই.বি. চৌহান এবং সি.ডি. দেশমুখ (৭ টি বাজেট)। মনমোহন সিং ও টি.টি. কৃষ্ণমাচারি (৬ টি বাজেট)। আর. ভেঙ্কটরমন এবং এইচ.এম. প্যাটেল (৩ টি বাজেট)। যশোবন্ত সিং, ভি.পি. সিং, সি. সুব্রামনিয়ম, জন মাথাই এবং আর.কে. শানমুখম চেট্টি (২ টি বাজেট)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন