কদমাঘাঁটি : বাঁকুড়ার কদমাঘাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল পাথরবোঝাই একটি লরি| খালে পড়ে যাওয়া মাত্রই লরিটি উল্টে যায়| মঙ্গলবার ভোররাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত লরির চালক ও খালাসির| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা| মঙ্গলবার সকালে স্থানীয় গ্রামবাসীরা বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক ঘন্টাখানেক অবরোধ করেন| পরে পুলিশকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ বাসিন্দাদের শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়|
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ভোররাতে বীরভূমের রামপুরহাট থেকে মেদিনীপুর অভিমুখে যাচ্ছিল পাথরবোঝাই ওই লরিটি| ভোররাতে কদমাঘাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পাথরবোঝাই ওই লরিটি| খালে পড়ে যাওয়া মাত্রই লরিটি উল্টে যায়| স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে লরির চালক ও খালাসির| মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে| ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি, এই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে| প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও কোনও লাভ হচ্ছে না|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন