কলকাতা : শেক্সপিয়র সরণি থানার কলা মন্দিরের কাছে দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনায় হাত খোয়াতে হল মহিলাকে। শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ২৩০ নম্বর রুটের একটি বাস তাঁকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন সাবানা আকবর (৩৪) নামে ওই মহিলা। রাতেই তাঁর অস্ত্রোপচার হয়। বাদ দিতে হয় ডান হাত। পুলিশ বাসটিকে আটক করেছে।
শুক্রবার সকালে মেয়েকে স্কুলে ছাড়তে গিয়েছিলেন কড়েয়ার বাসিন্দা সাবানা। বাড়ি ফেরার পথে ত্রিমূর্তি পেট্রল পাম্পের কাছে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় ২৩০ নম্বর রুটের দুটি বাস রেষারেষি করে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সাবানাকে ধাক্কা মারে। স্থানীয়রা সাবানাকে প্রথমে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার তাঁর অস্ত্রোপচার করা হয়। বাদ দেওয়া হয় ডান হাত। এছাড়াও তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাত বাদ না দিলে বাঁচানো যেত না সাবানাকে। বর্তমানে আইসিইউ-তে ভর্তি তিনি। সাবানার শওহর জানিয়েছেন, এত বড় একটা ঘটনা ঘটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। কোনও অভিযোগও নেয়নি। দোষিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পুলিশ বাসটিকে আটক করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন